আমাদের পরিবেশ, প্রতিবেশ ও গ্রীস্মের তাপদাহ
জনজীবন আজ বিপর্যস্ত। ঢাকা সিটিতে অপরিকল্পিত ভাবে গড়ে উঠা নগরায়নের কারনে আজ আমাদের পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। যেখানে বিশ্বের সব উন্নত নগরীতে পরিকল্পিত ভাবে বৃক্ষের আচ্ছাদন তৈরী করা হয় যার ক্যানপিতে গড়ে উঠে একটি শ্যামল স্নিগ্ধ শহর কিন্তু আমাদের শহরে নতুন রাস্তা, হাউজিং, স্কুল, কলেজ ও বিভিন্ন সরকারী বেসরকারি দপ্তর তৈরি করতে যেয়ে প্রতিবছরই কেটে ফেলা হচ্ছে বহু বছর ধরে বেড়ে উঠা বৃক্ষ। যেখানেই উন্নতির ছোঁয়া লাগছে সেখানেই বৃক্ষ নিধন এ কেমন সভ্যতা! এ কেমন উন্নতি!







