"Express Your Love for Nature" Blog
এই গাছকে অঞ্চলভেদে বান্দর গাছ বলে এর ফল ঝুলে থাকলে বান্দরের মতই দেখায়। এছাড়াও একে মধ্যরাতের হরর বলা হয়। বাংলায় এটি সোনা গাছ ও কানাই ডিঙ্গা নামে পরিচিত তবে এর নাম কেন সোনা হল তার সঠিক কারণ আমার জানা নেই। একে ইংরেজিতে ব্রোকেন বোন ট্রি বলা হয় কেননা এর ফল পেকে যদি গাছের নিচে পড়ে তাহলে মনে হয় যেন কোন প্রাণীর হাড় ভেঙ্গে পড়ে আছে। এদের ফুলের আকারের উপর নির্ভর করে একে ইন্ডিয়ান ট্রুপমেট ফুল বলা হয়।
এদের চূড়া বাদে সামনের দুই ডানার ওপরের বাকি অংশ দেখতে বাঘের মতো তাই ডোরাকাটা বাঘ বা বাঘবল্লা বলে নামকরণ করা হয়েছে । এই প্রজাপতির ওপর-পিঠ কমলা রঙের এবং শিরাগুলোর ওপর চওড়া কালো কালো টান দেখা যায়। সামনের ডানার শীর্ষের দিকে কিছুটা কালো জমির ওপর সাদা পটি আছে। এই কালো অঞ্চল সাদা পটি পেরিয়ে উপর দিকে চকোলেট রঙ দেখা যায়। পুরুষ প্রজাপতির নীচের পিঠে ডানার মাঝামাঝি কালো সাদায় মেশানো একটা ছোপ থাকে ।
Photo courtesy: Pritam B. Debnath
Photo courtesy: Pritam B. Debnath
Photo courtesy: Pritam B. Debnath
প্রাণীদের মত উদ্ভিদ নিজেদের প্রতিরক্ষার জন্য বিভিন্ন রকম কৌশল ব্যবহার করে,কখনো এই কৌশল অন্য উদ্ভিদের ক্ষতির কারণ হয় আবার কখনো পারস্পরিক অসহযোগিতার মাধ্যমে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখে বা অন্য উদ্ভিদকে...
Photo courtesy: Pritam B. Debnath
Photo courtesy: Pritam B. Debnath
ভেবে দেখেছেন কি, সবুজ বৃন্তে লাল গোলাপ ও টুকটুকে লাল রক্ত জবা অথবা নীল আকাশের নীচে হলুদ-কমলা সূর্যমুখী কেন বেশী ভালো লাগে? জবা হল সেইরকম টুকটুকে লাল রঙের একটি ফুল যার রূপ মাধুর্য কোন দিক থেকেই অন্য ফুলের চেয়ে কম নয়। জবার বংশগতি নিয়ে আলোচনার পূর্বে এর প্রচলিত কয়টি জাতের পরিচয় তুলে ধরছি।
Photo courtesy: Pritam B. Debnath
Photo courtesy: Pritam B. Debnath
হিমলকুচি (Blue Tiger) নিমফ্যালিডি (Nymphalidae) পরিবারের সদস্য এবং ডানায়িনি উপগোত্রের অন্তর্গত এক প্রজাতির মাঝারি আকারের প্রজাপতি । এটি নীল ডোরা বা নীল বাঘ নামেও পরিচিত । হিমলকুচির বৈজ্ঞানিক নাম Tirumala limniace । এরা যূথচর পরিযায়ী আচরণ করে থাকে ।
জলে স্থলে বাতাসে পানিতে সমুদ্রের তলদেশে কোথায় নেই উদ্ভিদ সর্বত্র এরা বিরাজমান। কিছু উদ্ভিদ অন্য উদ্ভিদের উপর সরাসরি বা আংশিক ভাবে নির্ভরশীল। আবার কখনো হোস্ট উদ্ভিদকে একেবারেই মৃত্যুর কোলে ঠেলে...
আমরা বেডরুমে বিভিন্ন রকমের শোভাবর্ধক উদ্ভিদ রাখি কিন্তু এই সব উদ্ভিদগুলো আমাদের জন্য কতটুকু স্বাস্থ্যকর তা হয়ত অনেকেই জানি না। বেডরুম,লিভিং রুম, রিডিং রুম সাজাতে গাছ নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ও বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিৎ,কেননা ভুল উদ্ভিদ নির্বাচনে আপনি ও আপনার পরিবারের সমূহ স্বাস্থ্য ঝুঁকি আসতে পারে।
Photo courtesy: Pritam B. Debnath
Photo courtesy: Pritam B. Debnath
পাখি,বিভিন্ন রকমের পোকা মাকড় ও মৌমাছি এই সকল উজ্জ্বল রঙের মোহে আকৃষ্ট হয় এটা সকলেরই জানা তবু এই প্রবন্ধের বিষয় হিসেবে কিছুটা তুলে ধরতেই হচ্ছে। উদ্ভিদ তার জিনোমে সংরক্ষিত বৈশিষ্ট্যাবলী দিয়ে চাকচিক্যময় বাহারি ফুল ফুটিয়ে ও বিভিন্ন রকম সুগন্ধ ছড়িয়ে বিভিন্ন প্রকার পাখি, পোকামাকড় ও মৌমাছিদের আকৃষ্ট করে যেন পলিনেটর হিসেবে এরা এসে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পরাগায়ন ঘটায়।
Photo courtesy: Shafaet alam abir