Category: Articles

ফুল পরিচিতি

ফুল পরিচিতি

নাগকেশর, নাগেশ্বর ও নাগলিঙ্গম নিয়ে বিভ্রান্তি ঘটে অহরহ। নামের শুরুতে ‘নাগ’ শব্দটিই এই বিভ্রান্তির প্রধান কারণ। নাগকেশর ও নাগেশ্বর সাদা রঙের ফুল, মাঝখানে হলুদ কেশর উভয়েরই। তবে নাগেশ্বর আকারে বড় এবং কেশরের সংখ্যা অনেক বেশী, দেখতে কিছুটা ডিম পোচের মত ! নাগলিঙ্গমের রঙ ও আকারের লক্ষণীয় ভিন্নতা প্রথমোক্তদের থেকে একে আলাদা করতে সহায়ক।

ইলেকট্রিক ডেইজি

ইলেকট্রিক ডেইজি

ছোট ছোট পেরিনিয়াল আগাছা গুলোকে দেখলে অবাক না হওয়ার কোন উপায় নেই। প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করেনি এমন মানুষের সংখ্যা খুবই কম হবে। গরু ছাগল ও অন্যান্য তৃণ ভোজী প্রাণীরা এদের ছায়াও মাড়ে না। যথার্থ কারণেই এর নামকরণ করা হয়েছে ইলেকট্রিক ডেইজি। মারহাটিটিগা বা ইলেকট্রিক ডেইজ সম্পর্কে বিস্তারিত লিখেছেন আজহারুল ইসলাম।

গান পাউডার প্লান্ট

গান পাউডার প্লান্ট

এদের ফুল সম্পূর্ণ প্রস্ফুটিত হওয়ার পর একটা গাছ উঠিয়ে যদি ঝাঁকি (shake) দেয়া যায় তাহলে পরাগ রেণু(Pollen grain) গুলো এমন ভাবে ছড়ায় যে, চারিদিকে ধোঁয়া ধোঁয়া হয়ে যায় আর এ কারণেই একে গান পাউডার প্লান্ট বলা হয়।

রক্তকরবী-মৃত্যুর হাতছানি

রক্তকরবী-মৃত্যুর হাতছানি

জন্মের পর থেকেই জেনেছি গাছ মানুষের বন্ধু হয়ে এদের জীবন উৎসর্গ করে দেয় মানব কল্যাণে। কিন্তু রক্তকরবীর আচরণ ঠিক তার বিপরীত। এদের পাতা,বাকল,ফুল ও ফল সহ উদ্ভিদের প্রতিটি অংশ বিষাক্ত। এই উদ্ভিদ থেকে নির্গত লেটেক্স সেবন করলে মৃত্যু নিশ্চিত।

অযৌন প্রজননে উদ্ভিদের বুলবিল

অযৌন প্রজননে উদ্ভিদের বুলবিল

কিছু কিছু আলু লতা জাতীয় গাছের কাণ্ডে জন্ম নেয় সেই লতা গুলো সাধারণত অন্য গাছকে অবলম্বন করে উপরের দিকে উঠে যায় অর্থাৎ এরা ক্লাইম্বিং বা আরোহী উদ্ভিদ। আর এ জন্যই একে অঞ্চল ভেদে গৈছালু, গাছালু বলা হয়।